শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছোট্ট নাফিসকে বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাত্র ১২ বছর বয়সে ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়ছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ছোট্ট আব্দুল্লাহ আন নাফিস। হাসি,আনন্দে কাটানোর কথা থাকলেও এখন তার দিন কাটছে হাসপাতালের বিছানায়।

নাফিস উপজেলার ডুমুরিয়া নেছারিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মো. মুজিবুর রহমানের সন্তান। চলতি বছরের ১৪ জানুয়ারি তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। প্রথমে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসা শুরু হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের মতে, নাফিসকে সুস্থ করতে রেডিয়েশন থেরাপি, হাই-ডোজ কেমোথেরাপি ও দীর্ঘমেয়াদি চিকিৎসা জরুরি। এজন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা এবং অন্তত ৯ থেকে ১০ মাস ভারতে অবস্থান করতে হবে।

সন্তানকে বাঁচাতে বাবা ইতোমধ্যে জমি,জমা ও সঞ্চয় বিক্রি করে সর্বস্ব হারিয়েছেন। এখন চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে আর সম্ভব নয়। কান্নাজড়িত কণ্ঠে তার একটাই আবেদন ,আমার ছেলেটাকে বাঁচতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

আরও পড়ুন

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: মির্জা ফখরুল

তাই সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও মানবিক সংগঠনসহ সকলের প্রতি ছোট্ট নাফিসের চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পরিবার। সামান্য সহযোগিতাও হতে পারে একটি শিশুর নতুন জীবনের আশার আলো।

সহযোগিতা পাঠানোর মাধ্যম সোনালী ব্যাংক,০৫০৬৬০১০২৬০৪৯ ইসলামী ব্যাংক,২০৫০৩১৬০২০০০২৬৫১১ অর্থের অভাবে যেন আর একটি নিষ্পাপ শিশুর জীবন ঝরে না যায় ,আসুন, সবাই মিলে ছোট্ট নাফিসের পাশে দাঁড়াই।

ভোরের আকাশ/রই

মো. মুজিবুর রহমান

শেয়ার করুন: