শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পর্যটক মুখরিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ ছিল পর্যটকদের পদচারনায় মুখরিত। এবার রের্কড সংখ্যক বিনোদন পিপাসু ছুটে এসেছেন সোনারগাঁয়ে। 

মঙ্গলবার (২৪ মার্চ) দিনভর মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে বাংলাদেশ লোকও কারুশিল্প ফাউন্ডেশনে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের ব্যাপক উপস্থিতি সোনারগাঁয়ে পর্যটন শিল্পের বিশেষ সম্ভাবনার কথাই স্মরন করিয়ে দেয়। 

যাতায়ত ব্যবস্থা সহজ ও চর্তুমূখী হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে মেঘনা, বক্ষ্রপুত্র ও মারীখালি-এ তিনটি নদীবেষ্টিত ঐতিহাসিক সোনারগাঁয়ে যেকোন বাহনে চড়ে পর্যটকরা চলে আসেন নির্বিঘ্নে। যার ফলে ঈদের ছুটিতে বাংলাদেশ লোকও কারুশিল্প ফাউন্ডেশন এবং পানাম নগরীও আনন্দ মুখর ছিল ঈদ আনন্দে। 

শিল্পচার্য জয়নুল আবেদীন এদেশের প্রাচীন শিল্প সংস্কৃতিকে ধরে রাখার জন্য সোনারগাঁয়ে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোকও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ যাদুঘর)। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে দর্শনার্থীদের জন্য রয়েছে মোট ১১টি গ্যালারী। 

র্দুলভ সব ঐতিহ্যের নিদর্শন সংরক্ষিত রয়েছে প্রতিটি গ্যালারীতে। চারু ও কারু শিল্পীদের সুনিপুন হাতের ছোঁয়ায় তৈরি বিভিন্ন সংরক্ষিত জিনিস পত্রের মধ্যে কাঁঠে খোঁদাই নকশী গ্যালারী, মুখোশ গ্যালারী, আদিবাসী গ্যালারী, নৌকার মডেল গ্যালারী, সংস্কৃতি চর্চার লোকজ বাদ্যযন্ত্র ও পোড়া মাটির তৈরি নির্দশন গ্যালারী, আদিবাসী পাহাড়ি উপজাতি বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসী গ্যালারী, তামা কাঁসা, পিতলের তৈজস পত্রের গ্যালারী, লোকজ অলংকার গ্যালারী, বাঁশ, বেত শীতল পাটি গ্যালারী ও বিভিন্ন মৃগণীয় গোষ্ঠীর বিশেষ প্রর্দশনী গ্যালারী প্রদর্শনের পাশাপাশি প্রাকৃতিক বৈশিষ্টের বস্ত্র তৈরির প্রক্রিয়া পদর্শন করা হয়েছে। 

বাংলাদেশর বিভিন্ন অঞ্চলের গ্রামীন জীবন ধারার আলোকে কারুপল্লী গ্রামে নির্মাণ করা হয় ৩৫টি ঘর। প্রতিটি ঘরে স্থান পায় অঞ্চল ভিত্তিক মৃৎ শিল্প, কাঠে খোঁদাই করা আসবাবপত্র, হস্ত নির্মিত কাগজ, শাখা ঝিনুক, জামদানী শাড়ী, তাতবস্ত্র, রেশম বস্ত্র, পাটজাত শিল্প, বাঁশ বেতের এবং তামা কাসা লোহার তৈরি শিল্পে আরো ফুটে উঠেছে বাংলার বৈচিত্রময় রুপ। সোনারগাঁয়ে আরো রয়েছে পানাম নগরীতে মোগল আমলের নির্মিত স্থাপনা ও প্রাচীন পুরাকীর্তির নিদর্শন।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, অন্যান্য বছরের তুলনায় এবার রের্কড সংখ্যক বিনোদন পিপাসু ঈদ আনন্দ উপভোগ করার জন্য বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আসে। ঈদকে কেন্দ্র করে ফাউন্ডেশন অভ্যন্তরে পরিস্কার পরিছন্নতার পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয়েছে। এছাড়া পর্যটকদের সার্বক্ষনিক নিরাপত্তার জন্য এখানে পর্যাপ্ত সংক্ষক আনসার, পুলিশ এবং পর্যটন পুলিশ মোতায়ণ রয়েছে।

ভোরের আকাশ/ র.ই
 

বিনোদনকেন্দ্রকাজী মাহবুবুল আলম

শেয়ার করুন: