শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ব্যবসায়ীর

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হোসেন (৪২) নামে এক ব্যবসায়ীর মুত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কাচারিপাড়া গ্রামে বাড়ির পাশে জমিতে এ দুর্ঘটনা ঘটে। তিনি রাজারহাট বাজা‌রের স্বপ্ন সুপার শপের ডিলার ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গে‌ছে,  নাজমুল হো‌সেন দুপু‌রে বা‌ড়ির পা‌শের জ‌মি‌তে বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে পানি নিষ্কাশন করে মাছ ধরতে যান। এ সময় পাম্পের বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হন তি‌নি। পরে তাকে উদ্ধার ক‌রে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার প‌থে তার মৃত্যু হয়। তি‌নি ওই গ্রামের জাহেদুল ইসলামের ছেলে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তছলিম উদ্দিন বিষয়‌টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

বিদ্যুৎস্পৃষ্টকুড়িগ্রাম

শেয়ার করুন: