শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামির মুক্তি

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হত্যা মামলার তিন আসামিকে কোনো ধরনের জামিন ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ এটিকে ‘ভুলবশত মুক্তি’ বলে দাবি করলেও ঘটনাটি ঘিরে কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাকারিয়া ইমতিয়াজ নামের এক ডেপুটি জেলারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ কারাগারের বাইরে প্রকাশ করেনি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কারাগার থেকে মুক্তি পাওয়া ওই তিন আসামি হলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা এবং একটি হত্যা মামলায় বন্দি ছিলেন।

এ বিষয়ে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‍“এটি একটি ‘ভুলমুক্তি’। কারাগারের কর্মকর্তা ভুল করে তাদের ছেড়ে দিয়েছেন।”

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘মূলত প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে এই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। দায়িত্বরত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ জানিয়েছেন, অসতর্কতাবশত এই ঘটনা ঘটেছে।’

জেল সুপার আরও জানান, গাফিলতির দায়ে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া পুরো ঘটনাটি খতিয়ে দেখতে বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অন্য কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা বা ভিন্ন কোনো উদ্দেশ্য প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ডিআইজি প্রিজন্স নিশ্চিত করেছেন।

এদিকে বিষয়টি নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, এই ঘটনাটি বিস্তারিতভাবে তাদের জানানো হয়নি। তিনি বলেন, ‌‘আসামি ধরতে হলে পুলিশের সহযোগিতা প্রয়োজন। তারা তাৎক্ষণিক আমাদের অবহিত করলে আসামিদের পুনরায় গ্রেপ্তার করা সহজ হতো।’

এই ঘটনাটি জানাজানি হওয়ার পর কারাগারের ভেতর ও বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে। কীভাবে হত্যা মামলার আসামিরা এমন সহজ প্রক্রিয়ায় কারাগার থেকে বেরিয়ে গেলেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

ভোরের আকাশ/এনএস

কারাগারজামিনহত্যা মামলাময়মনসিংহ

শেয়ার করুন: