সিদ্ধিরগঞ্জে রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডে অবস্থিত মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি মামুন মাহমুদ তার বক্তব্যে এসএস সি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন। এ সময় তিনি বিদ্যালয়ে ১২টি সমস্যা সমাধানের আশ্বাসসহ শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন সহায়তা বাস্তবায়িত করার আশ্বাস প্রদান করেন।
এ বছর বিদ্যালয় থেকে সাধারণ শাখায় ৩২৪ জন ও ভোকেশনাল থেকে ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে। বিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানটি ছিল একদিকে আবেগঘন, অন্যদিকে সাফল্যতার আশা ও প্রেরণায় ভরপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই রাজু, থানা বিএন পি'র সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও দাতা আবদুর রহিম মেম্বার,সমাজ সেবক ও দাতা সদস্য মো: মহিউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদিন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মনির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক, শিক্ষানুরাগী, সমাজসচেতন ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ভোরের আকাশ/এনউব