ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।
তিনি তার বক্তব্যে বলেন, প্লাস্টিক পচনশীল না হওয়ায় এটি মাটি, পানি ও বায়ুর ব্যাপক ক্ষতি করছে। এতে জীববৈচিত্র্যে হুমকির মুখে পড়েছে এবং পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে। এমনকি মাইক্রোপ্লাস্টিক খাবারের মাধ্যমে মানুষের শরীরে ঢুকে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়।
উপজেলা যুব ফোরামের সভাপতি জহিরুল ইসলাম সোহাগের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা বন কর্মকর্তা শফিউর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া এপির শিশুশ্রম নিরসন প্রকল্প কর্মকর্তা সুবাস জয়ধর, রূপান্তরের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, বনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/এসএইচ