শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ৩:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ায় রেলওয়ে ষ্টেশনের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস শুক্রবার সকাল ৭ টার দিকে সাতকানিয়া রেলওয়ে ষ্টেশন অতিক্রম করে।  সকাল ৮ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস সাতকানিয়া রেলওয়ে ষ্টেশন অতিক্রম করে।  মরদেহের অবস্থা দেখে স্থানীয়রা ধারণা করছেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা আহসানুল্লা সিকদার বলেন, ট্রেনে কাটা পড়েছে শুনে রেললাইনে গিয়ে দেখি এক নারীর মরদেহ রেললাইনের উপর পড়ে আছে।  মরদেহের অবস্থা দেখে আমরা ধারণা করছি, ট্রেনে কাটা পরে ওই নারীর মৃত্যু হয়েছে।  কারণ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গতি অনেক বেশি।  ওই নারীর মুখমন্ডল থেঁতলে যাওয়ায় এখনও পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সাতকানিয়া রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাস্টার রতন কান্তি দাশ বলেন, শুক্রবার সকাল ৯ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।  সকালে কক্সবাজার এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে সাতকানিয়া রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে।  তবে কোন ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ভোরের আকাশ/জাআ

ট্রেনে কাটাঅজ্ঞাত নারীর মরদেহ

শেয়ার করুন: