মান্দাকে উন্নয়নের রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : এমপি টিপু

নওগাঁর মান্দা উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন এলাকার সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু । তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মান্দাকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় পরিণত করতে তিনি কাজ করে যাচ্ছেন ।
মান্দা উপজেলার স্থানীয় এলাকাবাসীকে ডা. ইকরামুল বারী টিপু বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ থাকলে মান্দাকে উন্নয়নের একটি রোল মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। এ সময় তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ।
ভোরের আকাশ/ইউএম