শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে জামায়াতে ইসলামীর র‍্যালি ও দোয়া মাহফিল

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শ্রীপুরে জামায়াতে ইসলামীর র‍্যালি ও দোয়া মাহফিল
শ্রীপুরে জামায়াতে ইসলামীর র‍্যালি ও দোয়া মাহফিল

গাজীপুরের  শ্রীপুর উপজেলায় ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় শ্রীপুর পৌরসভার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকা থেকে বিজয় র‍্যালিটি বের হয়। র‍্যালিটি পৌরসভার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মাওনা উড়াল সেতুর নিচে এসে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর জাহাঙ্গীর আলম।

এ সময় গাজীপুর জেলার সিনিয়র নায়েবে আমির মুহাম্মদ আব্দুল হাকিম,গাজীপুর জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, শ্রীপুর উপজেলা আমির মাওলানা মোঃ নূরুল ইসলাম,গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির অধ্যাপক আব্দুল বারী,মাহতাব উদ্দিন আহমদ, শ্রীপুর উপজেলা সেক্রেটারি ডা. জসীম উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ,শ্রীপুর পৌরসভা সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসাইন, ভাওয়ালগড় ইউনিয়নের আমির ইঞ্জিনিয়ার ছিদ্দিকুর রহমান সহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

ভোরের আকাশ/এসএইচ

শ্রীপুর

শেয়ার করুন: