শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ ও প্রেসব্রিফিং

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুর জেলা শহরের ২৬টি সামাজিক ও পেশাজীবী সংগঠনের অংশগ্রহণে তিন মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক মতবিনিময় সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা সুজনের সভাপতি সিনিয়র সাংবাদিক দৈনিক ইওেফাক এর ব্যুরু চিফ মনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী কমিশনার নাজমুস সাকীব সৌরভ।

এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, সিনিয়র সাংবাদিক ফিরোজ রব্বানী,খালিদ আবু, হাসান মামুন, যুবায়ের আল মামুন এবং সমাজসেবক হাবীবুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন পিরোজপুর জেলা সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম।

প্রেসব্রিফিংয়ে জানানো হয়, কর্মসূচির আওতায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, পেশাজীবী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

পাশাপাশি শংকরপাশা  ও কলাখালী ইউনিয়ন পরিষদ, হুলারহাট বন্দর, কদমতলা বাজার, বলেশ্বর সেতু এলাকা, পুরাতন বাসস্ট্যান্ড ও আলামকাঠি বাইপাস মোড়সহ বিভিন্ন স্থানে গণসমাবেশ আয়োজন করা হবে।

এছাড়া ১৮ বছরের নিচে শিশু-কিশোরদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি বন্ধে প্রচারণা, শিক্ষার্থীদের সময়মতো ঘরে ফেরার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, গণনাটক, পথনাটক ও গণসংগীতের মাধ্যমে মাদকবিরোধী প্রচার চালানো হবে।

আরও পড়ুন

পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: নওগাঁর মান্দায় গ্রেপ্তার ১

সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজের জন্য ভয়াবহ হুমকি। বিশেষ করে তরুণদের মাদকের ছোবল থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে পিরোজপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ভোরের আকাশ/ এনউব

প্রেসব্রিফিং

শেয়ার করুন: