শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রির দায়ে জরিমানা

​গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে আব্দুল মতিন নামে এক মাদ্রাসা শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কাটগড়া হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন পাল। এসময় তার বাসা থেকে ১৩ লিটার অবৈধ মজুদকৃত অকটেন জব্দ করা হয়।

​অভিযুক্ত আব্দুল মতিন মিঠাপুকুর উপজেলার মাঠের হাট আব্দুল্লাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে কাটগড়া হাটের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

​স্থানীয়রা জানান, শিক্ষক আব্দুল মতিন এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে নিজ বাসায় পেট্রোল ও অকটেন মজুদ করে চড়া দামে বিক্রি করে আসছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে গোয়েন্দা সংস্থার দুই সদস্য ক্রেতা সেজে তার কাছে যান এবং দুই লিটার অকটেন বেশি মূল্যে সংগ্রহ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন পাল ও পুলিশের একটি দল। অভিযানে ওই বাসা থেকে ১৩ লিটার অকটেন জব্দ করা হয় এবং কালোবাজারে তেল বিক্রির অপরাধে আব্দুল মতিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোরের আকাশ/ র.ই

 

জরিমানারমেন পাল

শেয়ার করুন: