সুন্দরগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবসে র্যালি ও আলোচনা সভা

‘একসঙ্গে আরও শক্তিশালী—জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার। প্রধান অতিথি ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোবাইদুল কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রক) ডা. মো. মেহেদী হাসান, ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আলতাব হোসেন, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. রায়হান মন্ডল সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা, ঝুঁকিপূর্ণ প্রাণীর টিকাদান এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। কুকুরসহ কোনো প্রাণীর কামড় বা আঁচড়ের ঘটনায় অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, জলাতঙ্ক প্রতিরোধে প্রাণিসম্পদ ও স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। মানুষ, প্রাণী ও পরিবেশের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
ভোরের আকাশ/আ.র