শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপির দানবীয় শক্তির কাছে পরাস্ত হয়ে আমতলীতে যুবদল নেতা জামায়াতে যোগদান

মোঃ ইমরান হোসাইন, আমতলী , বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ৪:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির দানবীয় শক্তির কাছে পরাস্ত হয়ে আমতলীতে যুবদল নেতা জামায়াতে যোগদান
বিএনপির দানবীয় শক্তির কাছে পরাস্ত হয়ে আমতলীতে যুবদল নেতা জামায়াতে যোগদান

আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বরগুনা জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বিএনপির সব পদ থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ সড়কের উপজেলা জামায়াত কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন এবং সদস্য ফরম পূরণ করেন।

জানা যায়, হাসপাতাল সড়কের বাসিন্দা আবু বকর সিদ্দিক (জসিম) ২০০৫ সালে যুবদলের রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ ২০ বছর তিনি যুবদল ও কৃষকদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন এবং এ সময়ে ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে ৮টি মামলার আসামি হন। তবে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের “দানবীয় কর্মকাণ্ডে” ক্ষুব্ধ হয়ে তিনি বিএনপি ছাড়েন বলে অভিযোগ করেন।

আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বলেন, “বিএনপিতে নিয়ম-শৃঙ্খলা নেই, ত্যাগী নেতারা জিম্মি। সত্য ও সততার ভিত্তিতে রাজনীতি করার জায়গা নেই। তাই আমি বিএনপি থেকে অব্যাহতি নিয়েছি। জামায়াতের আদর্শ আমাকে আকৃষ্ট করেছে বলেই যোগ দিয়েছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবদুল মালেক, উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইলিয়াস হোসাইন বলেন, জামায়াত একটি শান্তিপ্রিয় ইসলামী রাজনৈতিক দল। যে কেউ আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যোগ দিতে পারে।

এ বিষয়ে উপজেলা যুবদল আহ্বায়ক কবির উদ্দিন ফকির বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। কেউ ভালোবেসে যোগ দেবে, কেউ হয়তো চলে যাবে এতে বিএনপির কিছু যায় আসে না। দলে দানবীয় শক্তি বলে কিছু নেই, এগুলো মনগড়া কথা।

 

ভোরের আকাশ/হ.র

জামায়াত ইসলামী

শেয়ার করুন: