রামগঞ্জে মাদকবিরোধী উঠান বৈঠক

লক্ষীপুরের রামগঞ্জ পৌরসভার অভিরামপুর গ্রামের লিটনের বাড়িতে শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে ‘রামগঞ্জের পথে-চলো হাঁটি-জাগাই কর্মসূচিতে অংশ হিসেবে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্মার্ট গ্রুপের এমডি মোহাম্মদ জহিরুল ইসলামের অর্থায়নে পরিচালিত কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করে। মেঠোপথে হেঁটে মানুষের বসতঘরে উপস্থিত হয়ে দুঃখ-কষ্ট শুনে ৫টি দরিদ্র পরিবারকে বসতঘর, ৩ জন স্কুল-মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা ও ২ জন অপারেশন রোগীকে চিকিৎসা খরচ দেওয়ার ঘোষণা দিয়েছে।
এসময় ফ্রান্স বিএনপির অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম, রামগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল কমিশনার, পৌর যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন ব্যাগ, বিএনপি নেতা মোহাম্মদ আমজাদ হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ এমরান হোসেন রাসেল, মো. কামাল উদ্দিন রায়হান, মাসুম হোসেন, জাহিদ মাস্টার, মো. জহিরসহ বিভিন্ন পেশাজীবীর লোকজন উপস্থিত ছিলেন।
পশ্চিম টামটা গ্রামের ইয়াছিন আলী মজুমদার বাড়ির বৃদ্ধ নারী জহিরুল ইসলামকে বসতঘরে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে এবং বসতঘর মেরামতে সাহায্য কামনা করে।
ভোরের আকাশ/মো.আ.