শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রায়পুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে রায়পুরা পৌরসভা মাঠে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাসিনা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তারা।

প্রদর্শনীতে মোট ২৬টি স্টল অংশ নেয়। এসব স্টলে গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, হাঁস-মুরগি ও পাখিসহ বিভিন্ন জাতের প্রাণী প্রদর্শিত হয়। প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে স্থানীয় খামারিরা নিজেদের উদ্ভাবনী উদ্যোগ ও আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/জাআ

নরসিংদীজাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

শেয়ার করুন: