শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই বন্ধু নিহত, একজনের পা বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত আব্দুল কাদের দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। নিহত দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কাদের ও তার কাছে বেড়াতে আসা দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হন। দুধপাতিলা রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা মেইল ট্রেন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

আরও পড়ুন

আমেরিকার নিরাপত্তা সরঞ্জামে ব্যবহৃত হবে বাংলাদেশে তৈরি ও রপ্তানিকৃত মাদারবোর্ড

দুর্ঘটনায় দুই বন্ধু ঘটনাস্থলেই নিহত হন। আব্দুল কাদের গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেখ মেসবাউদ্দিন জানান, পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: