শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে গার্ডেনার্স এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফরিদপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশন’।

বুধবার সকাল ১০টায় ফরিদপুরের ময়েজউদ্দিন জেলা সরকারি গ্রন্থাগার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সিনিয়র লাইব্রেরিয়ান জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ‌ ‌ গ্রন্থাগার চত্বরে বিভিন্ন প্রজাতির শোভা বর্ধনকারী ও পরিবেশবান্ধব গাছ রোপণ করা হয়।

কর্মসূচির আওতায় ৫০টি স্নেক প্লান্ট, ৪টি তাল পাম, ২টি ভ্যারিগেটেড আগাভে, ২০টি চাইনা টগর এবং ২০টি মিনি রঙ্গন গাছ রোপণ করা হয়। এছাড়া পরিবেশবান্ধব নিমের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নন্দ মজুমদার, মো. জাহাঙ্গীর আলম, রাকেশ মণ্ডল এবং ফরিদপুর গার্ডেনার্স এসোসিয়েশনের সভাপতি সাগর নন্দীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

কর্মসূচিতে বক্তব্য রাখেন সভাপতি সাগর নন্দী। তিনি বলেন, “বসতবাড়ি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পতিত জমিতে শোভা বর্ধনকারী গাছের পাশাপাশি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ করা নির্মল পরিবেশ গঠনের জন্য অত্যন্ত জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে।”

বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে স্থানীয়রা এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

ভোরের আকাশ/ র.ই

বৃক্ষরোপণ কর্মসূচিমো. জাহাঙ্গীর আলম

শেয়ার করুন: