শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সাবেক এমপি সোলায়মান হক আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগের সাবেক এমপি সোলায়মান হক আর নেই
আওয়ামী লীগের সাবেক এমপি সোলায়মান হক আর নেই

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন আর নেই। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস জানিয়েছেন, সাবেক এই এমপি দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত তিনদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি ঘটলে শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

দলটির চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান জানান, মৃত্যুকালে সোলায়মান হকের বয়স ছিল ৭৯ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাকে রেখে গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। দেশে চিকিৎসার পাশাপাশি ভারতের এবং থাইল্যান্ডের ব্যাংককেও চিকিৎসা নিয়েছিলেন।

তার মরদেহ শুক্রবার রাতেই চুয়াডাঙ্গায় নেওয়া হবে। শনিবার (১৪ জুন) বেলা ১১টায় চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে এবং জান্নাতুল মওলা কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সোলায়মান হক জোয়ার্দার স্বপরিবারে আত্মগোপনে চলে যান। সেই সময় তার বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে তার অবস্থান নিয়ে দীর্ঘদিন অজ্ঞাত ছিল।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: