শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

সোনারগাঁয়ে দূর্বৃত্তদের আগুনে একটি মুদিদোকান পুড়ে ছাই

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চাঁন্দেরচক এলাকায় দূর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মুদিদোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

শনিবার (০৭ মার্চ) দিবাগত রাত ৩টা সময় অগ্নিকান্ডের এঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় দোকান মালিক আয়নাল হক বাদী হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দায়েরকৃত অভিযোগে দোকান মালিক উল্লেখ করেন, প্রতিদিনের ন্যায় রাত ১১টা পর্যন্ত বেচাবিক্রি শেষে দোকান বন্ধ করে বাড়ী চলে যায়। পরে রমজান মাস উপলক্ষে শনিবার দিবাগত রাত ৩টা সময় সেহারি খাওয়ার জন্য ঘুম থেকে জেগে তার দোকানে আগুন দেখতে পায়। এসময় তার আত্নচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই তৎক্ষনাক দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। 

দোকান মালিক আয়নাল হক জানান, সামনে আসন্ন ঈদ উপলক্ষে বেচাবিক্রির জন্য নিজের নগদ ক্যাশ ও কিস্তির টাকার মাধ্যমে দোকানে ৩ লাখ টাকার নতুন মালামাল তুলেছি। এছাড়া দোকানের ক্যাশে থাকা নগদ ১ লাখ টাকা, দুটি বড় ফ্রিজ ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

অগ্নিকান্ডে তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরো বলেন, একটি মুদিদোকানের আয় রোজগার দিয়ে আমার মা,বাবা, ছেলে, মেয়ের লেখাপড়াসহ ৭ সদস্যের একটি পরিবার চলত। এখন আমার একমাত্র আয় রোজগারের মুদিদোকানটি পুড়ে যাওয়ায় আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।  

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান, মুদিদোকানে অগ্নিকান্ডের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহনের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিষয়টি অবগত করা হবে।

ভোরের আকাশ/ র.ই

আগুনে পুড়ে ছাইরাশেদুল হাসান খান

শেয়ার করুন: