শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিয়োগবিধি বাস্তবায়ন দাবিতে নওগাঁয় পরিবারকল্যাণের কর্মীদের কর্মবিরতি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁয় পরিবারকল্যাণের কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২রা ডিসেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে দিনব্যাপী এই অবস্থান কর্মসূচি পালিত হয়। ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়।

নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক গোপাল চন্দ্রের সভাপতিত্বে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- তিলকপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান, দুবলহাটি ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী হাদিয়া সুলতানা হাসি, চন্ডিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ইসমত আরা বেগম প্রমুখ।

এসময় পরিবারকল্যাণ কর্মীরা দাবি জানিয়ে বলেন- প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে পরিবারকল্যাণ কর্মীরা অথচ তাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না। নেই কোনো নিয়োগবিধি, ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

তারা আরো বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মচারীরা সুদীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেকে বঞ্চিত। নিয়োগ বিধি প্রত্যেকটি অধিদপ্তরের মৌলিক অধিকার অথচ তারা তাদের মৌলিক অধিকার থেকে দীর্ঘ ২৬ বছর ধরে বঞ্চিত। নিয়োগ বিধি না থাকায় তারা কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের একটাই দাবি নিয়োগ বিধি চাই। অচিরেই প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা।

ভোরের আকাশ/মো.আ.


 

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টকর্মবিরতির ঘোষণানওগাঁ

শেয়ার করুন: