শিরোনাম
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুররাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুররাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহত

গাকৃবি কৃষি অনুষদ অ্যালামনাই অ্যাসোসিয়েশন

কার্যনির্বাহী সংসদের নির্বাচিত প্রার্থীদের তালিকা ঘোষণা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কার্যনির্বাহী সংসদের নির্বাচিত প্রার্থীদের তালিকা ঘোষণা
কার্যনির্বাহী সংসদের নির্বাচিত প্রার্থীদের তালিকা ঘোষণা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) কৃষি অনুষদ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৭-২৮ মেয়াদের কার্যনির্বাহী সংসদের নির্বাচিত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে। 

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শামীম হোসেন নোমান এর গত ১১ নভেম্বর, ২০২৬ তারিখে স্বাক্ষরিত ফলাফল অনুযায়ী, সভাপতি নির্বাচিত হয়েছেন। 

কৃষি অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. মহিউদ্দিন মজুমদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন দ্বিতীয় ব্যাচের মো. সাঈদ সুলতান। 

নবনির্বাচিত সংসদে সহ-সভাপতি হিসেবে এস. এম. শাহরিয়ার পারভেজ ও মো. জহিরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. জাহাঙ্গীর আলম লিটন ও শেখ জাবের আহমেদ নির্বাচিত হয়েছেন। 

এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এস. এম. জোবায়ের আল-মেরাজ। সাংগঠনিক সম্পাদক পদে মো. মাজেদুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে মো. হেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। 

এ ছাড়া কৃষি ও পরিবেশ, সমাজকল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সংস্কৃতি, প্রচার ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, আন্তর্জাতিক সম্পর্ক এবং ক্রীড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত হয়েছেন অ্যালামনাই সদস্যগণ। 

কার্যনির্বাহী সংসদে ১১ জন নির্বাহী সদস্যসহ মোট ৩৫ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের অর্পিত ক্ষমতা এবং অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রের ধারা-২৫ অনুযায়ী এ নির্বাচিত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, “অ্যালামনাইগণ বিশ্ববিদ্যালয়ের গর্ব ও শক্তির উৎস। তাঁদের ঐক্য, অভিজ্ঞতা ও সম্মিলিত উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করবে। 

নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে কৃষি অনুষদের সাবেক শিক্ষার্থীদের অভিজ্ঞতা, মেধা ও অর্জন বিশ্ববিদ্যালয় এবং দেশের কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’’

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: