শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি নরসিংদী

প্রকাশ : ২৬ মে ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

নরসিংদীর বেলাবো উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যায় উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের পাশে এই হামলার ঘটনা ঘটে। এতে ছয়জন ডিবি সদস্যসহ মোট সাতজন আহত হয়েছেন।

এ ঘটনায় রোববার দিবাগত রাত ১২টার দিকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাদী হয়ে বেলাবো থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি বেলাবো থানায় নথিভুক্ত হয়েছে, যার নম্বর ২১।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কায়েস আকন্দ জানান, ঘটনাটি মূলত হাতাহাতির পর্যায়ে ছিল এবং কেউ গুরুতর আহত হননি। অভিযুক্তদের মধ্যে অন্যতম সিনতাজ মোহাম্মদ সালমানের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তিনি বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্নার ছেলে। পুলিশের কাছে তার বিরুদ্ধে এলাকায় জুয়ার বোর্ড পরিচালনার অভিযোগও রয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বিশেষ মাদকবিরোধী অভিযানে অংশ নিতে ডিবির একটি দল কাশিমনগর এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সালমান চিৎকার করলে তার সঙ্গে থাকা লোকজন লাঠিসোঁটা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে ডিবি পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের কালো রঙের একটি হাইএস মাইক্রোবাস (নম্বর: ঢাকা মেট্রো-চ-১৫-৪৯১২) ভাঙচুর করা হয়। গাড়িচালক তোফায়ের হোসেনসহ ডিবির ছয় সদস্য আহত হন।

বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ডিবি সদস্যদের উদ্ধার করি এবং পরে তাদের থানায় নিয়ে আসা হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা মামলার ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: