দুবাই হত্যাকাণ্ডের শিকার
কচুয়ার মহিন খানের মরদেহ ১৫ দিন পর দেশে ফিরল

চাঁদপুরের কচুয়ার প্রবাসী মহিনের পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন পূরণে পাড়ি জমিয়েছে দুবাই।
সেই স্বপ্ন পূরণ হওয়ার আগে পরিবার ও স্বজনদের কাছে ফিরল কফিনবন্দি তার লাশ। (২০ শে নভেম্বর) রাতে দুবাই এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ পৌঁছে। আইনি প্রক্রিয়া শেষ শনিবার বিকাল ৩টায় উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগীরি তার নিজ গ্রামের বাড়িতে নিহতের স্বজনদের কাছে তার মরদেহ আসে।
মহিন খান ওই গ্রামের আবু তাহেরের ছেলে। তার স্ত্রী ও ৯ বছর একটি কন্যা সন্তান রয়েছে। তার মরদেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন পরিবার ও স্বজনরা, গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল শনিবার মাগরিব নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে লাশ দাফন করা হয়। শেষ বিদায়ে অংশ নেন স্বজন, প্রতিবেশী ও এলাকার শত শত মানুষ।
নিহতের স্বজনরা জানান, দুবাই প্রবাসী মহিন খানকে ৬ জুন দুবাই আরবিয়ান এমারেন্স টো এলাকায় থেকে বাংলাদেশ রাত ৩টার সময় বাসা থেকে তার কোম্পানির বস ও বসের স্ত্রীসহ নিখোঁজ হয়।
দুবাইস্থ বাংলাদেশ দূতাবাসে ১৩ জুলাই নিখোঁজের আবেদন জানালে ১৪ সেপ্টেম্বর দুবাই সিআইডি পুলিশ মহিন খানসহ তার বস ও বসের স্ত্রী লাশ আবুধাবি মরুভূমির বালুচাপা অবস্থায় লাশ উদ্ধার করে।
হত্যার ঘটনার জড়িত ২ জন চায়না নাগরিককে গ্রেফতার করে দুবাই পুলিশ। পরবর্তীতে নিহত পরিবার স্বজনদেরকে ৬ নভেম্বর তার লাশের তথ্য নিশ্চিত করেন। ১৫ দিন পর আইনি প্রক্রিয়া শেষে নিহত মহিন খানের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।
বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ জানিয়ে স্বজনরা আরও বলেন, মহিন খানের হত্যাকাণ্ড জড়িতদের দ্রুত বিচার দাবি জানান। দুবাই আরবিয়ান এমারেন্স টো এলাকায় মহিন খানের একটি প্রাইভেট গাড়ি, প্রয়োজনীয় সকল কাগজপত্র ও মূল্যবান মালামাল উদ্ধার করে দেওয়ার জন্য দুবাইস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে স্ত্রী স্বর্ণা আক্তার এক কন্যা সন্তানকে নিয়ে জীবনের অনিশ্চয়তায় এখন।
মহিন খান ২০০৭ সালে উন্নত জীবনের আশায় দুবাই পাড়ি জমিয়েছিলেন। যেখানে তার উপার্জনের টাকা পরিবার সকল স্বপ্ন পূরণ করবে। সেই স্বপ্ন আশা থেমে গিয়ে, শোকের ছায়া নেমে এসেছে পরিবার মাঝে।
এদিকে মহিন খানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতা করায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক ব্যবস্থাপনা বিভাগের সাবেক যুগ্ন সচিব,বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এর সাবেক সদস্য কচুয়ার কৃতিসন্তান ডা. মো. আমিনুল ইসলামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতের স্বজনরা।
এ বিষয়ে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি বিদেশে হওয়ায় আমাদের কাছে সরাসরি কোনো তথ্য নেই।
ভোরের আকাশ/রই