শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়-’ এই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হলো প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব। পরে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার বিকেলে শহরের আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এবং নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে মাঠে এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, ডা: মইনুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওছিম উদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম সামছুল আলম এবং সিনিয়র শিক্ষিকা জুবাইদা খাতুনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

এই আয়োজনে মোট ৭০ জন প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণী শেষে অতিথিরা এমন আয়োজন নিয়মিত করার উপর গুরুত্ব দেন।

অন্যদিকে এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে শিশুরা খুব উচ্ছ্বসিত ছিল। এমন আয়োজন ওদের মানসিক বিকাশেও সহায়ক হবে জানান অতিথিরা।

ভোরের আকাশ/জাআ

নওগাঁআনন্দ উৎসব

শেয়ার করুন: