শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এই ক্ষুদে বিজ্ঞানীরা আগামীতে আধুনিক বাংলাদেশ গড়বে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শনিবার (১১ এপ্রিল) দুপুরে  বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই ক্ষুদে বিজ্ঞানীরা আগামীতে আধুনিক বাংলাদেশ গড়বে। সেই লক্ষ্যে বিএনপি সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। আমাদের তরুণ সমাজকে নেশার ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এর আগে, বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন । এ সময় তিনি ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবনী বিষয়ে জানেন । তারপর তিনি একই মঞ্চে বোদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ।

পরে প্রতিমন্ত্রী বোদা উপজেলার ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারকে নগদ ২ হাজার টাকা ও ১ প্যাকেট শুকনো খাবার, ১৩০ টি পরিবারকে ১ বান্ডিল টিন, ৩ হাজার টাকা ও ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ভোরের আকাশ/ র.ই
 

পানিসম্পদ প্রতিমন্ত্রীফরহাদ হোসেন আজাদ

শেয়ার করুন: