শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা সেবা অব্যাহত ছিল

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা সেবা অব্যাহত ছিল
মানিকগঞ্জে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা সেবা অব্যাহত ছিল

মানিকগঞ্জে এবার পবিত্র ঈদ-উল আযহার ১০ দিনের সরকারি ছুটিতেও পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম অব্যাহত ছিল। যার ফলে প্রান্তিক পর্যায়ের মানুষ সহজেই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করেছে।

সারা দেশেই এবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা-পরিচালক ডা. আশরাফী আহমেদের নির্দেশনা মোতাবেক মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং জেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ সকল জরুরী সেবা চালু ছিল।

ঈদের এই ছুটিতে শুধুমাত্র মানিকগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১০টি নরমাল ডেলিভারী ও জেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১৮টি স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়েছে।

পাশাপাশি পরিবার পরিকল্পনা সেবা, গর্ভকালীন সেবা, ০-৫ বছর বয়সী শিশু স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরীদের বয়:সন্ধিকালীন সেবা ও সাধারণ রোগীদের জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের  উপ-পরিচালক জাকিয়া আখতার জানান, টানা ১০ দিনের ছুটির মধ্যে এই কার্যক্রমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগীতা ছিল বলে সেবা প্রদান করা গেছে।

ভোরের আকাশ/জাআ

পরিবার পরিকল্পনা

শেয়ার করুন: