শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রংপুর ব্যুরো

প্রকাশ : ৩০ মে ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুরে অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব
রংপুরে অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে, রংপুরে অজ্ঞান পার্টির মূলহোতাসহ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

শুক্রবার (৩০ মে) দুপুরে র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাব -১৩ অধিনায়ক লেঃ কর্নেল মোহাঃ জয়নুল আবেদীন ।

জয়নুল আবেদীন জানান, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বিভিন্ন অজ্ঞান পার্টির সদস্যরা সারাদেশে পশুরহাটে গরু ব্যবসায়ীদের চেতনানাশক ঘুমের ঔষধ এবং চেতনানাশক ওষুধ দিয়ে হালুয়া তৈরি করে খাইয়ে অজ্ঞান করে গরু ব্যবসায়ীদের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা লুঠপাটসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে সর্বস্বান্ত করে তারা। এই অজ্ঞান পার্টি আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযানে মহানগরীর হোটেল এম রহমান, হোটেল জামাল এবং হোটেল সানমুন থেকে আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূলহোতাসহ ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-ফরিদপুর আলফাডাঙ্গার ইমরান খান (৩৫), রাজবাড়ি জেলার পাংশার সাদেক সেখ (২৫), টাঙ্গাইল জেলার ঘাটাইলের আব্দুল লতিফ (৫৬), সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের খসরু আহমেদ (৪৬), গাইবান্ধা জেলার সদরের জয়নাল আবেদীন (৪৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানের মহিবুল (৪৫), মানিকগঞ্জ জেলার দৌলতপুরের আব্দুস সালাম (৪০), মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ির চাঁন শরীফ ব্যাপারী (৬২), শ্রীনগর কারারখোলার রিপন (৫৫), জামালপুর জেলার বকশীগঞ্জের আজহার উদ্দিন (৬২) ও কুষ্টিয়া জেলার সদরের রেজাউল ইসলাম (৫৫)। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ইমরান খান আন্তঃজেলা অজ্ঞান পার্টির মূল হোতা।

তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানীর চেতনানাশক ৩৫ পাতা ঔষধ, বিভিন্ন সাইজের ১০ কৌটা চেতনানাশক হালুয়া, ১টি পলিথিন ব্যাগে ১৭ পিস হালুয়া উদ্ধার করা হয়।

 তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব-১৩ অধিনায়ক।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: