শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেইসবুকে নিউজ শেয়ার করায় সাংবাদিককে হত্যার হুমকি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ৭:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রবিউল হাসান মনিরকে যুব উন্নয়ন অফিসের কর্মচারির স্ত্রীকে মারধরের নিউজ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় মব সৃষ্টি করে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে। 

সোমবার ( ২৭ এপ্রিল ) দুপুর ১টার দিকে কাউখালী রুপালী ব্যাংক সড়কে এ ঘটনা ঘটে। 

জানা যায়, সম্প্রতি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদার তার অফিস কক্ষে বসে অফিসের কর্মচারী আনোয়ার হোসেন ও তার স্ত্রীকে মারধর করেন। 

এবিষয়ে স্হানীয় সংবাদকর্মীর বিভিন্ন গণমাধ্যমে নিউজ করেন ও ভুক্তভোগীদের ভিডিও রেকর্ড করে   তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। উক্ত ভিডিও ও নিউজের লিংক সাংবাদিক রবিউল হাসান মনির তার ফেসবুক আইডি থেকে শেয়ার করেন। 

এতে সে ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে সাংবাদিক রবিউল হাসান মনিরকে হত্যার হুমকি ও কি ভাবে সাংবাদিকতা করেন তা দেখিয়ে দিবেন বলে হুমকি প্রদান করেন। এর আগেও তিনি তাকে বিভিন্ন সময় চলার পথে ও ফোনেও হুমকি দেন।

এবিষয়ে সাংবাদিক রবিউল হাসান মনির বলেন, সে খুব উগ্রপ্রকৃতির লোক। তার বিরুদ্ধে ঝালকাঠি জেলার কাঠালিয়া ও রাজাপুর উপজেলার সংবাদকর্মীরা বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করেন। তার বিরুদ্ধে করা নিউজ  ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দেয়ার কারণেই আমাকে মবের মাধ্যমে হতয়ার হুমকি দেন।

আরও পড়ুন

মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

অভিযুক্ত কামরুল ইসলাম বলেন,  মনির রাজাপুরের অফিসের একটি ঘটনার ভিডিও ও নিউজ ফেসবুকে শেয়ার করে। তাকে বিষয়টি সরিয়ে দেয়ার জন্য বললে তা করেনি। এনিয়ে তার সাথে একটু ঝামেলা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

রবিউল হাসান মনিরহত্যার হুমকি

শেয়ার করুন: