শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উপকূলে জেলের জালে ২০০ কেজির ‘পাখি মাইট্যা’

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিশালাকৃতির সেইলফিশ। স্থানীয়দের কাছে মাছটি ‘পাখি মাইট্যা’ নামে পরিচিত।

শনিবার সকালে শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়া এলাকার বাসিন্দা সব্বির আহমদের মালিকানাধীন একটি ট্রলার ১১ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপ-এর পশ্চিম পাশে জাল ফেললে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে বড় আকারের সেইলফিশটি আটকা পড়ে।

ট্রলার মালিক সব্বির আহমদ জানান, জাল তোলার সময় বিশাল আকৃতির মাছটি দেখে সবাই বিস্মিত হন। পরে ওজন করে দেখা যায় মাছটির ওজন প্রায় ২০০ কেজি। স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কাছে এটি বিক্রি করা হয়।

তিনি আরও জানান, রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাছটি শাহপরীর দ্বীপ থেকে এনে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারিতে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়। সেখান থেকে বরফসহ গাড়িযোগে চট্টগ্রাম ফিশারি ঘাটে পাঠানো হয়েছে।

মাছ ব্যবসায়ী আহমেদ কবির বলেন, মাছটি ৪০ হাজার টাকায় কেনা হয়েছে। বর্তমানে এটি চট্টগ্রামে বিক্রির প্রস্তুতি চলছে।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা বলেন, সেইলফিশ সমুদ্রের দ্রুতগামী মাছগুলোর অন্যতম। এর পিঠের বড় পাখনা পাখির ডানার মতো বিস্তৃত হওয়ায় স্থানীয়ভাবে একে ‘পাখি মাইট্যা’ বলা হয়।

ভোরের আকাশ/আ.র

২০০ কেজির পাখি মাইট্যা

শেয়ার করুন: