শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাহাঙ্গীর হত্যা মামলার আসামি আরিফ র‌্যাবের হাতে গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের আলোচিত জাহাঙ্গীর হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি মো. আরিফকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৯ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন পাবলিক মোড় এলাকার আবুল খায়ের কোম্পানির স্টারশিপ ফ্যাক্টরির ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৫ কক্সবাজার ও র‌্যাব-৭ চট্টগ্রামের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আরিফ কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেতৈয়া গুইল্যা বাপের পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। র‌্যাব জানিয়েছে, গত ২১ মে কক্সবাজার সদর থানায় দায়ের করা জাহাঙ্গীর হত্যা মামলায় তিনি ১ নম্বর এজাহারনামীয় আসামি।

র‌্যাবের তথ্য অনুযায়ী, মামলা হওয়ার পর থেকে আরিফ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে স্টারশিপ ফ্যাক্টরির ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, অভিযানের সময় আরিফের কাছ থেকে কোনো অবৈধ মালামাল উদ্ধার করা হয়নি। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাহাঙ্গীর হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ভোরের আকাশ/জেআ

কক্সবাজার

শেয়ার করুন: