শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল-ফার্নেস তেল বিক্রি, জরিমানা ১০ হাজার টাকা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৬:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস তেল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়ারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসন নারায়ণগঞ্জের সঙ্গে র‍্যাব-১১ অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, “মেসার্স সেলিনা ট্রেডার্স” নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস তেল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-১১ জানায়, অবৈধ জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

র‍্যাব-১১ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার  সিনিয়র সহকারী পরিচালক মোঃ শামসুর রহমান বলেন,“অবৈধ জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান চলমান রয়েছে। আইন অমান্য করে যারা ব্যবসা পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভোরের আকাশ/এনউব

জরিমানা

শেয়ার করুন: