শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে আদালতে দীপু মনি-পলকের ওপর ডিম নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে আদালতে দীপু মনি-পলকের ওপর ডিম নিক্ষেপ
গাজীপুরে আদালতে দীপু মনি-পলকের ওপর ডিম নিক্ষেপ

গাজীপুরর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হলে আদালতের বিচারক ওমর হায়দার তাদের এসব মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। গাজীপুর মহানগর কোর্ট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, আলোচিত এসব বন্দি আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করে বিএনপি পন্থী আইনজীবীরা। এসময় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ করে তারা। এসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন তারা।

গাজীপুর মহানগর কোর্ট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, গাছা থানার তিন হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আসামিদের আদালতে হাজিরকে কেন্দ্র করে সকাল থেকেই আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দুটি পৃথক প্রিজন ভ্যানে করে আসামিদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়।বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাদের আদালতের এজলাসে তোলা হয়। শুনানি শেষে আবারও কঠোর নিরাপত্তায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

আসামিদের মধ্যে ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক ও সাধন চন্দ্র মজুমদারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং বাকিদের ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: