শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে আগুনে পুড়ে যাওয়া দম্পতির মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। 

রোববার (১৯ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে নিজ ঘরের মেঝে থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। এই মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি তৈরি হয়েছে নানা রহস্য।

​নিহতরা হলেন- সুইহারি আশ্রমপাড়া এলাকার বাসিন্দা তপন রায় (৫০) এবং তার স্ত্রী লতা রানী (৪২)।

​স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে হঠাৎ তপন রায়ের বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভস্মীভূত ঘরে তল্লাশি চালানোর সময় মেঝেতে স্বামী-স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

​আগুনের প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ফায়ার সার্ভিস বা এলাকাবাসী কেউই তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

​দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানান-​মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বাড়িতে আগুনের উৎস কী এবং তাদের মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষেই পরিষ্কার হবে।

​গভীর রাতের এই অগ্নিকাণ্ডটি কেবল একটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। 

পুলিশ জানিয়েছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

ভোরের আকাশ/ র.ই


 

নূরনবীমরদেহ উদ্ধার

শেয়ার করুন: