শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাবাকে কুপিয়ে হত্যার পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাবাকে কুপিয়ে হত্যার পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু
বাবাকে কুপিয়ে হত্যার পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

শরীয়তপুরে নড়িয়া উপজেলার মোক্তারের চরে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা খুন হওয়ার পর স্ট্রোকে মারা গেছেন অভিযুক্ত ছেলে রুবেল মোল্লা। 

রোববার রাতে মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারীকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন মোল্লা (৬৫) ওই গ্রামের হামিজ উদ্দিন মোল্লার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতারের পর পারিবারিক কলহের একপর্যায়ে রুবেল মোল্লা তার বাবা মকবুল হোসেন মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বাবার মৃত্যুর খবর শুনে রুবেল মোল্লা স্ট্রোক করেন। তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ বলেন, ছেলে কর্তৃক বাবাকে কুপিয়ে হত্যার পর ছেলেও মৃত্যুবরণ করেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: