শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাউবির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক সাজ্জাদ হোসেন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ৮:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অর্থ ও হিসাব বিভাগের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরীকে পদায়ন করা হয়েছে। তিনি ২৩ নভেম্বর  নতুন দায়িত্বে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের পর মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তাঁকে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়নের জন্য তিনি বাউবি কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইতোপূর্বে তিনি বাউবির অর্থ ও হিসাব বিভাগে সহকারী পরিচালক (হিসাব), উপ-পরিচালক (হিসাব) ও যুগ্ম-পরিচালক (হিসাব) হিসেবে দীর্ঘ ২০ বছর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাউবিতে যোগদানের আগে তিনি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক)-এর আওতাধীন ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, তাঁর নেতৃত্বে অর্থ ও হিসাব বিভাগের সার্বিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও মানোন্নত হবে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা, আধুনিকীকরণ, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, দক্ষ মানবসম্পদ গঠন এবং নির্ধারিত সময়ে সঠিক আর্থিক তথ্য কর্তৃপক্ষের নিকট উপস্থাপনকে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি আর্থিক সংবিধি, পিপিআর-২০২৫, সাব-ডেলিগেশন অব ফিন্যান্সিয়াল পাওয়ার, অডিট রুলস, ট্রেজারি রুলস ইত্যাদি পর্যালোচনা করে আর্থিক কার্যক্রমে অনিয়ম, ঝুঁকি ও অপচয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করা তাঁর অন্যতম লক্ষ্য।

প্রযুক্তিনির্ভর সেবা ও টিমওয়ার্কের মাধ্যমে অর্থ ও হিসাব বিভাগকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল বিভাগে রূপান্তরিত করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে নবনিযুক্ত ভারপ্রাপ্ত পরিচালক সাজ্জাদ চৌধুরী তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

 

বাউবি

শেয়ার করুন: