শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‘সংস্কৃতি চর্চাই হোক আমাদের সুন্দর আগামীর প্রেরণা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে দু’দিনব্যাপী ‘সুলতান উৎসব’ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চিত্রশিল্পী বিমলেন্দু বিশ্বাস, এসএম সুলতান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক অনাদী বৈরাগী, সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী এবং সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু অংশ নেয়।

আরও পড়ুন

কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন, বিএনপি সমর্থিত শামসুল-মোস্তাফিজ প্যানেলের জয়

শিশুরা রং-তুলির আঁচড়ে শিল্পী এসএম সুলতানের চিত্রকর্ম, গ্রামীণ মেলা, প্রাকৃতিক দৃশ্য, বাংলার কৃষক ও শ্রমজীবী মানুষের জীবনচিত্রসহ বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলে।

এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ জানান, দু’দিনব্যাপী সুলতান উৎসবের (২৮ ও ২৯ আগস্ট) আয়োজন করা হয়েছে। উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: