নড়াইলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইল জেলার কালিয়া উপজেলায় ৭৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কালিয়া থানা পুলিশ।
রোববার (১ নবেম্বর ) দিবাগত রাত ১ টায় পুলিশের অভিযানে সে আটক হন। আটক কৃত ব্যক্তি উপজেলা কালিয়া থানার পার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা মৃত রাজ্জাক মোল্লার পুত্র জিহাদ মোল্লা (২৫)।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পার বিষ্ণুপুর গ্রামের জিহাদ মোল্লার বাড়ির সামনে রাস্তার উপর থেকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সে জড়িত।
কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সে মাদক বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/রই