রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্য

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় তেল নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোঃ মাহাথির মন্ডল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে উপজেলার ইসলামপুর এর হুলাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাহাথির উপজেলা বহরপুর গ্রামের আবদুর বারেক এর ছেলে এবং বহরপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
জানা যায়, তেল নিয়ে ফেরার পথে রাজবাড়ী বালিয়াকান্দি আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইসলামপুরের হুলাইল গ্রামের গজারিয়া ব্রীজে ধাক্কা লেগে দুর্ঘটনায় গুরুতর আহত হন মাহাথির। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আবদুল রব তালুকদার বলেন এঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চললাম রয়েছে।
ভোরের আকাশ/নি