এম-ট্যাবের ফরিদপুর আঞ্চলিক কমিটির অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম পেশাজীবি সংগঠন এম-ট্যাব (মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ) এর ফরিদপুর আঞ্চলিক শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
এম-ট্যাবের কেন্দ্রীয় সংসদের সভাপতি এ কে এম মুসা লিটন ও মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব বৃহস্পতিবার (৬ নভেম্বর) ফরিদপুর, রাজবাড়ি, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ জেলা নিয়ে এ আঞ্চলিক কমিটির অনুমোদন দেন।
এতে মোহাম্মদ আকতার হোসেনকে সভাপতি ও আব্দুল হাফিজকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
এতে বিএমএ ও ড্যাবের জেলা সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শামীমকে প্রধান করে ৬ জনকে উপদেষ্টা করা হয়েছে। উপদেষ্টাদের অন্যান্যরা হলেন, অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তানসিভ জুবায়ের (নাদিম), মো. আক্তারুজ্জামান খান, মো. মোফাজ্জেল হোসেন, মো. ওবায়দুল্লাহ।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল আলম রাসেল, সহ-সভাপতি মোহাম্মদ আলী, মো. ইমরান আলী, বুলবুল হুসাইন, উত্তম কুমার মজুমদার, সঞ্জিত বালা, মো. ওমর আলী মনির, মো. উজ্জল হোসাইন, আব্দুল হাফিজ ও আবুল হোসাইন রামিম, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম তামিম, সহ-প্রচার সম্পাদক মো. আল হাসিব রাব্বি, দপ্তর সম্পাদক মো. শাহিদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, অর্থ সম্পাদক মো. আসাদুল ইসলাম শান্ত, সহ-অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ওহাব আলী, সমাজকল্যাণ সম্পাদক ধর্ম বিষয়ক সম্পাদক সঞ্জয় মন্ডল, ধর্মবিষয়ক সম্পাদক রাইয়ানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা হক, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ইতি আক্তার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৌরভ মল্লিক, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. হাসান রাসেল, সহ-শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক বায়েজীদ বোস্তামী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মুনিবুর রহমান, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. গোলাম রাব্বী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আকাশ কুমার প্রামানিক, সহ-ক্রীডা ও সাংস্কৃতিক সম্পাদক মো. ওয়াসিম শেখ, কার্যকারী সদস্য মো. আনিস শেখ, পারুল আক্তারী, মো. জিহাদুল ইসলাম, মো. ইমরান নাজির।
ভোরের আকাশ/জাআ