শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এতে ওমর মিয়া (২৫) নামে এক যুবকের বাম পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়েছে।  বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে জারুলিয়াছড়ি বিওপির ৪৬ ও ৪৭ পিলারে এঘটনা ঘটে বলে জানিয়েছেন,নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক

আহত ওমর মিয়া (২৫) কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার সাবের মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সীমান্তে গরু ও মাদক চোরাচালানের সাথে জড়িত ওমর মিয়া। সীমান্ত দিয়ে প্রায় সময় গরু ও মাদক আনা নেয়া করত সে। বুধবার সকালে সীমান্তে চোরাই পণ্য আনতে গেলে আরাকান আর্মির পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে তার পায়ের গোড়ালির নিচের অংশ উড়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে কক্সবাজার হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি ও সামরিক জান্তার চলমান সংঘর্ষের কারণে সীমান্তের বিভিন্ন জায়গায় মাইন পুতে রেখেছে আরাকান আর্মি।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

এর আগে গত ২২ জুন নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়। এ নিয়ে গত এক বছরে স্থল মাইন বিস্ফোরনে অন্তত ১০ জন পা বিচ্ছিন্নসহ গুরুতর আহত হয়।

ভোরের আকাশ/আজাসা

সীমান্তবিস্ফোরণ

শেয়ার করুন: