শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হতদরিদ্রদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শুকনো খাবার বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ৪:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মধুপুর উপজেলার ১১টি ইউনিয়নের ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রশাসকের অফিসে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত  শুকনো এ খাবার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. জুবায়ের হোসেনের উপস্থিতিতে হতদরিদ্র পরিবারের মাঝে এ সকল শুকনো খাবার বিতরণ করা হয়। উপজেলার ১১টি ইউনিয়নের ২০০টি পরিবারের মাঝে সাড়ে ১৪ কেজির প্যাকেটে আইটেম হিসেবে চাল, ডাল, মরিচ, হলুদ, জিরা, তেল বিভিন্ন প্রকারের মসলা দেয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মধুপুর মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমী প্রমূখ।

এ সময় ২০০টি পরিবারের লোকজন উপস্থিত থেকে শুকনো খাবার গ্রহণ করেন।

ভোরের আকাশ/এসএইচ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

শেয়ার করুন: