শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাগুরা সদরের ইটখোলা ব্র্যাক অফিস প্রাঙ্গণে দিনব্যাপী একটি বিনামূল্যের চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষ ব্যাপকভাবে সেবা গ্রহণ করেন। ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির মাগুরা আঞ্চলিক অফিসের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে ফরিদপুরের ইসলামী চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

ক্যাম্পে চোখের বিভিন্ন সমস্যার পাশাপাশি মাথাব্যথা, ছানি ও নেত্রনালীর রোগে আক্রান্তদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।

এছাড়া দরিদ্র ও অসহায় রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। ছানি রোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে, যা রোগীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।

“দৃষ্টি ফিরে পাওয়ার পথ—গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চক্ষু সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য তুলে ধরা হয়। 

আয়োজকরা জানান, বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে নিকট দৃষ্টি সমস্যা, ছানি ও চোখের ব্যথা ব্যাপক হলেও সচেতনতার অভাব ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই চিকিৎসা নিতে পারেন না।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক প্রদীপ কুমার লস্কর, ফরিদপুর বিভাগের কোঅর্ডিনেটর মো. জামির আলী, মাগুরা সদর এলাকার এলাকা ব্যবস্থাপক মো. তানভীর হোসেন, ইটখোলা শাখার ব্যবস্থাপক কৃষ্ণ বিশ্বাস এবং রিজিওনাল কোঅর্ডিনেটর মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোরের আকাশ/ র.ই

 

ফ্রি চক্ষু ক্যাম্পপ্রদীপ কুমার লস্কর

শেয়ার করুন: