নোয়াখালীতে ইয়াবাসহ আটক ১

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা ও নগদ ৩ হাজা ৮ শত টাকাসহ সুমন নামে ১ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, রবিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওসি ডিবি নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) হেলাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ৬ নং নোয়াখালী ইউপির ৩ ওয়ার্ডের শল্যাঘটিয়া গ্রামস্থ আসামী মোঃ সুমনের কাঠের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সুমনকে ৬০ পিছ ইয়াবাসহ আটক করা হয়। এসময় মাদক তার কাছ থেকে নগদ ৩ হাজার ৮ শত টাকও উদ্ধার করা হয়েছে।
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান,গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ডিবি পুলিশ আসামী সুমনকে ৬০ পিছ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে। আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন|তিনি বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এ অভিযান চলমান আছে থাকবে।
মাদক বিক্রির কোন খবর থাকলে সরাসরি বা গোপনে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।
ভোরের আকাশ/আ.র