শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

কুমিল্লার দেবিদ্বারে বিএনপির দুই পক্ষ মুখোমুখি, গাড়িবহরে হামলা-ভাঙচুর

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুমিল্লার দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পৃথক সমাবেশ ও পাল্টাপাল্টি মিছিলের একপর্যায়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এমএ আউয়াল খানের গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট ও কালাচাঁন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার বিকেলে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে নিউমার্কেট চত্বরে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত-৩০৩ আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম। এ ছাড়া বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এমএ আউয়াল খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

অন্যদিকে, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

একই দিনে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি ও পাল্টাপাল্টি শোডাউনকে কেন্দ্র করে দিনভর উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, উপজেলা বিএনপির সমাবেশ শেষে একটি মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। অন্যদিকে, ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও এএফএম তারেক মুন্সীর নেতৃত্বাধীন পক্ষের মিছিলও উপজেলা পরিষদের দিকে অগ্রসর হয়।

এ সময় সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও অন্য অতিথিরা উপজেলা চত্বর থেকে ফেরার পথে কালাচাঁন মার্কেটের সামনে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এ সময় একটি পক্ষ সংসদ সদস্যের গাড়িতে আঘাত করে এবং আপত্তিকর স্লোগান দেয়। একই ঘটনায় গাড়িবহরে থাকা এমএ আউয়াল খানের গাড়িও ভাঙচুর করা হয়।

এ বিষয়ে এমএ আউয়াল খান অভিযোগ করে বলেন, “আমরা কর্মসূচি শেষ করে ফেরার পথে কালাচাঁন মার্কেটের সামনে তাদের মুখোমুখি হই। এ সময় তারা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরাকে নিয়ে আপত্তিকর স্লোগান দিতে থাকে। আমাদের নেতাকর্মীরা এমন স্লোগান দিতে নিষেধ করলে তারা গাড়িবহরে হামলা চালায় এবং আমার গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় এএফএম তারেক মুন্সী নিজেই নেতৃত্ব দেন।”

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সী। তিনি বলেন, “এ ধরনের ঘটনার বিষয়ে আমাদের জানা নেই। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।”

আরও পড়ুন

খুলনায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, “আমরা সুন্দরভাবে কর্মসূচি শেষ করে ফেরার পথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সংগঠনের কর্মসূচিকে ঘিরে যারা ভীতি প্রদর্শন করতে চায়, আমরা কি তাদের দলের লোক মনে করব? তাদের কোনো অভিযোগ থাকলে আমাদের সঙ্গে কথা বলতে পারত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতো এসে আক্রমণ করা মনে হচ্ছে, যেন তারা তাদেরই প্রতিনিধিত্ব করছে। এ সময় তারা আমাদের গাড়িগুলোতে আঘাত করে এবং সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নাম ধরে গালাগালি করে। পরে পুলিশ আমাদের নিরাপত্তা দিয়ে নিয়ে আসে।”

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, কুমিল্লা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য রাশেদা বেগম হীরা কর্মসূচি শেষে চলে যাওয়ার সময় দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় এমএ আউয়াল খানের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: