শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বিসিক টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে টাঙ্গাইলে ১০ দিনব্যাপী ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(২৪ এপ্রিল)  বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, বিসিক এর ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মানছুরুল করিম, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম প্রমুখ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিসিক উদ্যোক্তা মেলায় স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উদ্যোক্তারা নতুন ক্রেতা ও ব্যবসায়িক সুযোগ তৈরি করতে পারবেন, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে। সেই সাথে বিসিক মেলার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্রউদ্যোক্তরা তাদের পণ্যের প্রসারতা ও ব্রান্ডিং করা সুযোগ পেয়ে থাকে। এ মেলার মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিসিক টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এ মেলায় ৬৫ টি স্টলে উদ্যোক্তারা দেশীয় পণ্য, হস্তশিল্প, খাদ্যদ্রব্যসহ  তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ৩ মে পর্যন্ত এ মেলা চলবে।

ভোরের আকাশ/ এনউব

বিসিক উদ্যোক্তা মেলা শুরু

শেয়ার করুন: