শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাভারে অনিয়মের দায়ে দুই বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সাভারে যাত্রী ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী টিকিট বিক্রি না করার অভিযোগে দুটি বাস কাউন্টারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অন্য কাউন্টারগুলোকেও বাড়তি ভাড়া না নেওয়ার জন্য সতর্ক করা হয়।

মঙ্গলবার (১৭ মাচ) দুপুরে সাভারের নবীনগর বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি চালাচ্ছে। এরই অংশ হিসেবে নবীনগর বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি কাউন্টার ভাড়ার তালিকা প্রদর্শন না করে টিকিট বিক্রি করছিল এবং অপর একটি কাউন্টার নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী টিকিট বিক্রি না করে বেশি টাকায় টিকিট বিক্রি করছিল। এসব অনিয়মের দায়ে দুই কাউন্টারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদ যাত্রা চলাকালীন যাত্রীদের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

সাভারজরিমানা

শেয়ার করুন: