সিরাজগঞ্জে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন।
কনফারেন্সে বক্তারা বলেন, পুলিশসহ অংশীদারি সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটগণের সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। অংশগ্রহণসহ সংশ্লিষ্ট সবাই পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করতে হবে। বিচার বিভাগের সব অংশীদার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।
উক্ত কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব বুলবুল আহমেদ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ইখলাস উদ্দীন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ জনাব কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী। ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. হুমায়ুন কবির। জেলার মো. আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কনফারেন্সের সভাপতি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন, ফৌজদারি বিচার ব্যবস্থার বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে ফৌজদারি বিচার ব্যবস্থাকে গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্বের সাথে নিজ-নিজ দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।
ভোরের আকাশ/মো.আ.