শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‎নির্বাচন ঘিরে মহেশখালীতে যৌথ বাহিনী কঠোর অবস্থানে

‎মহেশখালী প্রতিনিধি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‎আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দ্বীপ মহেশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার-০২ এর সহকারী রিটার্নিং অফিসার ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিশেষ সতর্কতামূলক তৎপরতায় রয়েছেন যৌথ বাহিনী।

‎মঙ্গলবার (১০ফেব্রুয়ারি)  বিকেলে কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজার, পৌরসভা, উপজেলা চত্বর, বড় মহেশখালীর নতুন বাজার, হোয়ানক, কালারমারছড়া, কুতুবজোম, ঘটিভাঙ্গা, ছোট মহেশখালী, শাপলাপুর, মাতারবাড়ী ও ধলঘাটা  ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ বাহিনীর মহড়া ও সর্তকতা মুলক মাইকিং করা হয়।

আসন্ন অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার  গুরুত্বপূর্ণ এলাকাসমূহে যৌথ বাহিনী মহড়া তথা টহল জোরদার ও নিবীড় নজরদারি কার্যক্রম চালিয়েছেন।

উপজেলা সূত্রে জানা গেছে, বিশেষ টহলে এক্সিকিউটিভ ০৬ জন ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নৌ-বাহিনী, ১৫ জন র‍্যাব, ৩০জন বিজিবি, ১৬ জন স্পেশাল পুলিশ ও ১৩ জন আনসার ব্যাটালিয়ন সদস্য সমন্বয়ে উক্ত মহড়া বা টহল প্রদক্ষিণ হয়।

‎উক্ত মহড়া কার্যক্রমের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট ও স্ব-স্ব বাহিনীর প্রধানগণ।

‎সহকারী রিটার্নিং অফিসার ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্সকর্তা ইমরান মাহমুদ ডালিম জানান, নির্বাচনে সন্ত্রাস, নাশকতা ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করতে যৌথ বাহিনীর টহল জোরদার থাকবে।

বিশেষ করে জনসমাগম স্থল এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি নিশ্চিত করা হয়েছে।

‎সাংবাদিকদের আরো জানান যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলা তারা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছেন।

সাধারণ জনগণের জন্য একটি নিরাপদ ও ভীতিহীন নির্বাচনের স্ব স্ব পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে যৌথ বাহিনীর এমন টহল ও নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে।

এদিকে যৌথবাহিনীর টহল দেখে উৎসাহিত দ্বীপ উপজেলার সাধারণ ভোটার। তারা দীর্ঘদিন পর স্ব স্ব ভোট প্রয়োগ করার আনন্দে মেতেছে।

কালারমারছড়ার জিয়াউর রহমান জিয়া মাতারবাড়ীর হামেদ হোছাইন খোকা মেম্বার ও শাপলাপুরের সেলিম মেম্বারসহ সচেতনমহল মনে করেন আ'লীগ সরকারের আমলে নিজ ভোটাধিকার প্রয়োগ-তু দূরের কথা, কেন্দ্রেও যেতে পারিনি।

এবার বর্তমান সরকারের ভূমিকা ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে আমরা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যালেট বিপ্লব করে নিজেদের প্রার্থীদের বিজয় করব।

ভোরের আকাশ/নি. ব

নির্বাচন পর্যবেক্ষণ

শেয়ার করুন: