শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল ২ আরোহীর মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরের পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ (৪০) ও জাকির হোসেন দর্জির (৪৫) মৃত্যু হয়েছে।  

সোমবার দুপুরে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে বদনীভাঙ্গা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত হারুন অর রশিদ (৪০) উপজেলা সিমলাপাড়া গ্রামের মো: আহমদ আলীর ছেলে ও জাকির হোসেন দর্জি আক্তা পাড়া গ্রামের আব্দুল বারেকের পুত্র।  নিহত হারুনুর রশিদ ও জাকির হোসেন   সিমলা পাড়া বাজারে ব্যবসা করতেন।

স্থানীয় মাসুদ রানা জানান, হারুন ও জাকির মোটরসাইকেল নিয়ে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটের উদ্দেশ্যে রওনা দেন।  তাদের বহনকারী মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি পিক আপের সাথে সংঘর্ষ হয়।  সংঘর্ষে মোটরসাইকেল চালক হারুন ও আরোহী জাকির গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।  জাকির কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  ঘটনার পরপরই চালক পিকআপ নিয়ে পালিয়ে যায়।  

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, সড়ক দূর্ঘটনায় আহত দুইজনই মারা গেছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।  ঘাতক পিকআপ আটক করার চেষ্টা চলছে।

ভোরের আকাশ/জাআ

শ্রীপুরমৃত্যু,

শেয়ার করুন: