শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৫, ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা (উত্তর) শাখার উদ্যোগে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা এমদাদুল্লাহ মোমেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মোমেনশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ।  সাংগঠনিক সম্পাদক মুফতী জহির মাহমুদ আফেন্দীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী: ময়মনসিংহ-১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা অ্যাডভোকেট জিল্লুর রহমান, ময়মনসিংহ-২ আসনের প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া, ময়মনসিংহ-৩ আসনের প্রার্থী মাওলানা আইয়ুব আলী নূরানী, ময়মনসিংহ-৮ আসনের প্রার্থী মুফতী হাবিবুল্লাহ সাহেব, ময়মনসিংহ-৯ আসনের প্রার্থী মুফতী সাইদুর রহমান।

সমাবেশে বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।  তাঁরা দীর্ঘদিনের বৈষম্য, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা শহীদ পরিবারের পুনর্বাসন, নির্যাতনের বিচার এবং নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী, তৃণমূল কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ভোরের আকাশ/জাআ

প্রতিষ্ঠাবার্ষিকী পালিতইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

শেয়ার করুন: